বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
দক্ষিণ সুনামগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগ সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ মিয়া প্রমুখ। পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে সকাল সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরে অর্ধ শতাধিক স্টল অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com