বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
ছাতকে স্বাস্থ্যমন্ত্রী ও হাই কমিশনারের আগমনে প্রস্তুতি সভা অব্যাহত

ছাতকে স্বাস্থ্যমন্ত্রী ও হাই কমিশনারের আগমনে প্রস্তুতি সভা অব্যাহত

চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জ: ছাতকে ২৪ জানুয়ারি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও ঢাকাস্থ ভারতিয় হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলার আগমনকে সফলের লক্ষ্যে দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি চেচানবাজারে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছানাউর রহমান তালুকদার ছানার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোঃ লাহিন, ইউপি চেয়ারম্যন আব্দুল মছব্বির, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মন্নান, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বাদল, এলাছ মিয়া, আজিজুর রহমান মেম্বার, লিলু মিয়া, নূরুল ইসলাম মাস্টার, দেবাশীষ রঞ্জন দাস, আজিজুর রহমান মেম্বার আব্দুস শহিদ, ছালিক মিয়া, জহির আলী, আবদুস ছোবহান, মফজ্জুল আলী মেম্বার, আব্দুুল আলিম মেম্বার, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রলীগ সভাপতি তাজাম্মুল হক রিপন প্রমূখ। সভায় ২৪ জানুয়ারি নেতৃবৃন্দের শুভাগমনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় ভূইগাঁও, জাতুয়াবাজার, খুরমা, দড়ারপারসহ অন্যান্য এলাকায় প্রস্তুতি সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধনে তারা আসছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com