বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
জামালগঞ্জে অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

জামালগঞ্জে অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন আছলম এন্ড খাইরুল নেছা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে। এমকে আর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক মোঃ জহিরুল হক তালুকদার ও ব্যবসায়ী রেদুয়ান রহমান রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান। বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক হাজী এম নবী হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, শিক্ষা অফিসার মোঃ বজলুল রশিদ, ট্রাস্টের সভাপতি আবু সাহেদ। কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক জরিনা বেগম, সাচনা বাজার আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী, এমকে আর ফাউন্ডেশনের সভাপতি মহসিন কবির তালুকদার, সদস্য আলী আক্কাস মুরাদ প্রমূখ। আলোচনা সভার পর উপজেলার নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাচনা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com