বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
ইসহাক একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইসহাক একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আমার সুরমা ডটকমবিশ্বনাথের অন্যতম সেরা ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান ইসহাক একাডেমীর এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। ২৮ জানুয়ারী রবিবার একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাওছার আহমদের পরিচালনায় একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল। একাডেমির পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মোঃ ইলিয়াস আলী, সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, আনোয়ারল হকসহ আরও অনেকে। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন একাডেমির ভাইস প্রিন্সিপাল রুহেল আহমদ। অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com