বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
এরশাদ সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন

এরশাদ সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন

আমার সুরমা ডটকমতিন ঘন্টার সফরে সিলেট এসেছেন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছে। বৃহস্পতিবার বেলা পৌনে ২টায় হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি।

সেখান থেকে সরাসরি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় রওয়ানা হন। সোয়া দুইটায় তিনি মাজারে এসে প্রবেশ করেন। সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করছেন তিনি। এর পর তিনি শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।
সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। বিকেলে হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, মেজর (অব.) খালেদ আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com