শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
ছাত্রলীগ নেতা মিটুর মৃত্যুতে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের শোক

ছাত্রলীগ নেতা মিটুর মৃত্যুতে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের শোক

সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিঠু চৌধুরীর মৃত্যু হয়েছে। তিনি বোয়ালিয়াবাজার সংলগ্ন বাউসী গ্রামের বিনা চৌধুরীর ছেলে। কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার বেলা দুইটার দিকে সিলেট থেকে হবিগঞ্জগামী যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় মিঠু নিহত হন। গত রাত তার শেষকৃত্য সম্পর্ন হয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে দিরাই উপজেলা ছাত্রলীগ ও কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ পরিবারের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাকে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সিলেট জজ কোর্টের অতিরিক্ত পি পি এডভোকেট শামসুল ইসলাম। কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবেদ আলম বলেন সে ছিল আমাদের ভাটি বাংলা সিংহপুরুষ সুরঞ্জিত সেনগুপ্ত আর্দশে অার্দশীত একজন কর্মী। তার এই আকস্মিক মৃত্যুটা মানা যা না। তার মরদেহ দেখতে দিরাই উপজেলা ও দিরাই ডিগ্রি কলেজ ছাত্রলীগ সব নেতা কর্মীরা ছুটে যান। দিরাই কলেজ ছাত্রলীগ সভাপতি উজ্জ্বল আহমেদ বলেন মিটু ছিল সৎ ও নিষ্টাবান ছাত্রলীগের আর্দশ কর্মী। উপজেলার সব প্রোগ্রামে মিটু কে সামনে পাওয়া যেত সে আজ নেই সেটা ভাবা যায় না। তাকে শেষ বারের মত এক নজর দেখতে দুরদুরান্ত তেকে ছুটে যান অনেক মানুষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com