বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
ছাতক পৌর পরিষদ শীঘ্রই নিজস্ব ভবনে যাচ্ছে

ছাতক পৌর পরিষদ শীঘ্রই নিজস্ব ভবনে যাচ্ছে

চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জছাতকে নির্মিতব্য পৌরভবনের সাথে আরজ মিয়া চৌধুরী সড়ক নামে নতুন সংযোগ সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি সকালে প্রায় দু’কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, উপসহকারী প্রকৌশলী অজয় দাস, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী, পৌরসভার কার্য সহকারী ফজলুল হক, কল্যানব্রত দাস, অর্পণ দেবনাথ, ঠিকাদার কহিন চৌধুরীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। নির্মাণ কাজের উদ্বোধনকালে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, দীর্ঘদিন পর পৌর পরিষদ তার নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। তিনি অত্যাধুনিক এ ভবনের সাথে একাধিক সংযোগ সড়ক নির্মাণ, আরসিসি সড়কের সাথে নির্মাণ করা হচ্ছে প্রসস্থ ও গভীর আরসিসি ড্রেনসহ অন্যান্য সূযোগ-সুবিধা দেয়া হচ্ছে বলে জানান। তবে মার্চ মাসেই নিজস্ব ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com