বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লালপুর দক্ষিণপাড়ায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লালপুর দক্ষিণপাড়ায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

আমার সুরমা ডটকমতরুণ প্রজন্মকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা তুলে ধরার লক্ষ্যে লালপুর দক্ষিণ পাড়ায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর দক্ষিণপাড়া মাঠে ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, ফুটবল, দৌড়, ম্যাজিক চেয়ার, রশিলাফ, মোরগের লড়াই, হাড়িভাঙ্গাসহ ১৫টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করে এলাকাবাসী।
১ম পর্বে প্রতিযোগিতা শেষে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২য় পর্বে মুক্তযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট ও পুরষ্কার প্রদান করেন এলাকার মানুষজন। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন হেলাল আহমেদ হেলাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক হেললা আহমেদ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধ আবুবকর, মুক্তিযোদ্ধা আবু জাহের, সদর উপজেলা মৎস্যজীবীলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজরুল, মৎস্যজীবীলীগ গৌরারং ইউনিয়নের সভাপতি দৌলত মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী মফিকুল ইসলাম, লালপুর গ্রামের ডাঃ ফজর আলী, মাষ্টার মোকাব্বির, কামাল মিয়াসহ মৎস্যজীবীলীগের সদস্যবৃন্দ। বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিকদের যথাযথ সম্মান প্রদান করছে। যা ইতিপূর্বে কোন সরকার করতে পারে নাই। তাই দেশের উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে জনগনের পাশে থেকে আবারো আওয়ামীলীগ সরকারকে বিজয়ী হতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com