মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক

ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

আমার সুরমা ডটকমজনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রেজিস্ট্রার ইশফাকুল হোসেন শনিবার রাত ১২টার পর জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগটি আজ রোববার দুপরে মামলা হিসেবে রেকর্ড হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরে জালালাবাদ থানায় মামলা রেকর্ড হয়েছে।

এর আগে রোববার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টর জহির উদ্দিন আহমদ  জানিয়েছিলেন, জাফর ইকবালের ওপর হামলাকারী আটককৃত যুবককে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। হামলার প্রত্যক্ষদর্শী দুই শিক্ষক সাইফুল ইসলাম ও রিতেশ্বর তালুকদারের বরাতে থানায় এই অভিযোগ দেয়া হয়। এদিকে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন।

উল্লেখ্য, শনিবার বিকেলে শাবি ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যপক জাফর ইকবাল। আহতাবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে ঢাকায় আনা হয়। তার চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কমুক্ত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com