মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

শাহজালাল (র.)-এর মাজার থেকে ভুয়া মহিলা পুলিশ আটক

আমার সুরমা ডটকমসিলেটে হযরত শাহজালাল (র)-এর মাজার থেকে ছদ্মবেশী জুলি আক্তার প্রকাশ ইভা উরফে শ্যামলী আক্তার রুবা নামে এক ভূয়া মহিলা পুলিশকে আটক করেছে কোতায়ালী থানা পুলিশ।

বুধবার (৭ মার্চ) বেলা ১টার দিকে তাকে আটক করা হয়। আটক রুবার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে। তার পোশাকের নেম প্লেটে পাপিয়া আক্তার নাম লেখা রয়েছে।
এ ব্যাপারে শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিশ্বজিৎ ও এসআই শফিক আহমদ জানান, মাজার এলাকায় হঠাৎ করে পুলিশের পোশাকধারী এক মহিলা ঘুরাফেরা করছিল। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তার সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় তার পরিচয় জানতে চাইলে সে নানান ধরনের চ্যালেঞ্জ করে। পরে এক পর্যায়ে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
বিশ্বজিৎ আরো বলেন, সম্ভবত সে অসৎ কোনো উদ্দেশ্যে শাহজালাল মাজার এলাকায় ঘোরাফেরা করছিল। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com