মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

ছাতকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জছাতকে ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা আল-হিকমাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) এ উপলক্ষে বিশিষ্ট মুরব্বি মখলিছুর রহমানের সভাপতিত্বে জামেয়া প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রিয় প্রশিক্ষণ সম্পাদক ও গোবিন্দনগর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
জামেয়ার প্রিন্সিপাল মাওলানা ইমরুল হাসান জাফরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক ইসলামিক সোসাইটির চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা মখছুছুর রহমান, ছাতক উপজেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম তালুকদার, সুনামগঞ্জ পল্লীবিদ্যুত সমিতি বোর্ডের সচিব পীর মোহাম্মদ আলী মিলন, খরিদীচর আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জুবায়ের আহমদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন আল-মুনীর জামেয়ার ভাইস-প্রিন্সিপাল মাওলানা অকবর আলী, বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমদ, ইসলামি সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জের সাবেক সভাপতি উবায়দুল হক শাহীন, নূর আহমদ হিরন, নোমান আহমদ, সেলিম উদ্দীন। সমাবেশ শেষে অতিথিদের মাধ্যমে জামেয়ার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com