শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
নেপালে ফের বিমান দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল ২৬ যাত্রী

নেপালে ফের বিমান দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল ২৬ যাত্রী

আমার সুরমা ডটকম ডেস্কনেপালে একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য আরেকটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে। ত্রিভুবন বিমানবন্দরে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার শোকের রেশ না কাটতেই এ ঘটনা ঘটলো। সোমবার নেপালি গণমাধ্যম দি হিমালয়ান ও মাই রিপাবলিকা একথা জানিয়েছে।

নেপালি গণমাধ্যমটি জানায়, রবিবার কাঠমান্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে সিদ্ধার্থনগর শহরে গৌতম বুদ্ধ বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। বিমানটিতে ২৬ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় যাত্রী বা ক্রুদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

খবরে বলা হয়, বিমানটি রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার আটকে যায়। পরে অবশ্য কোনো ধরনের ক্ষয়-ক্ষতি ছাড়াই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে রওয়ানা হয় এবং ৫টা ১০ মিনিটে অবতরণ করে। দুর্ঘটনার পর বুদ্ধ এয়ার ও শ্রী এয়ারলাইনের সব বিমান উড্ডয়ন আধা ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com