মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
এমসিতে গণহত্যা দিবস পালিত,শিক্ষার্থী শুন্য অডিটোরিয়াম

এমসিতে গণহত্যা দিবস পালিত,শিক্ষার্থী শুন্য অডিটোরিয়াম

আশরাফ আহমেদ, এম.সি কলেজ (সিলেট) সংবাদদাতা:সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ২৫ মার্চ বা গণহত্যা দিবস পালিত হয়েছে। রবিবার (২৫ মার্চ) সকাল দশটায় গণহত্যা দিবসের উপর এক তথ্য প্রদর্শনীর উদ্ভোধন করেন কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ।  পরে সকাল ১০. ৩০ মিনিটে কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে কলেজ অডিটোরিয়াম এক আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্ভিদ বিঙ্গান বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
এতে অন্যানের মধ্যে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক তোতিয়ুর রহমান, বাংলা বিভাগের প্রধান আল-ইদ্রিস, রাষ্টবিঙ্গান বিঙ্গান বিভাগের সহকারি অধ্যাপক শামীমা চৌধরী প্রমুখ। আশ্চর্যজনক হলেও সত্য যে আলোচনা সভাটিতে কলেজের ১৩৫ শিক্ষকের মধ্যে কয়েকজন শিক্ষক, রোভার স্কাউট ও বিএনসিসির কিছু সদস্য এবং চৌদ্দ হাজার শিক্ষার্থীর মধ্যে হাতেগনা কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের দেখতে পাওয়া যায়।
এ সময় বক্তারা কলেজ প্রশাষন কতৃক আয়োজিত এরকম একটি জাতিয় দিবসের আলোচনা সভায় শিক্ষক- শিক্ষর্থীদের অনুপস্থিতির ব্যাপারে হতাশা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, ১৩৫ জন শিক্ষক আর ১৪ হাজার শিক্ষার্থীদের এই বিদ্যাপীঠে এরকম আলোচনা সভা ভূদয় এই প্রথম হল। আলোচনা সভায় এমসির বিশাল অডিটোরিয়ামের প্রায় সবগুলা চেয়ারই ফাকা থাকতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com