মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
সুনামগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামখলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ইয়াহিয়া আহমদ(২৪) নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুল্লাহ নামের অপর শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ধানকাটা শ্রমিক ইয়াহিয়া সিলেটের কানাইঘাট উপজেলার ইলিয়াছ আলীর ছেলে এবং আহত আব্দুল্লাহ একই গ্রামের ওয়াতির আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাহপাশা ইউনিয়নের মৌগাঁও বাগেরকোনা গ্রামে আবদুস সোবহানের বাড়িতে ধান কাটতে আসেন ইয়াহিয়া ও আব্দুল্লাহসহ কয়েকজন শ্রমিক। সোমবার সকালে প্রতিদিনের মতো মৌগাঁও গ্রামের পাশের জামখলার হাওরে ধান কাটতে যান ইয়াহিয়াসহ অন্য শ্রমিকরা।

ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে ইয়াহিয়া মারা যান এবং আব্দুল্লাহ আহত হন। আহত আব্দুল্লাহকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com