রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
দক্ষিণ সনামগঞ্জে নির্মাণের আগেই ভেঙ্গে পড়ল পল্লী বিদ্যুতের সীমানা প্রাচীর! তথ্য দিতে নারাজ কর্তৃপক্ষ

দক্ষিণ সনামগঞ্জে নির্মাণের আগেই ভেঙ্গে পড়ল পল্লী বিদ্যুতের সীমানা প্রাচীর! তথ্য দিতে নারাজ কর্তৃপক্ষ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে নিমার্ণের আগেই ভেঙ্গে পড়ল পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনের সীমানা প্রাচীর। শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, বিগত কয়েকমাস ধরে দক্ষিণ সুনামগঞ্জের হ্যাচারীর পূর্বপাশে পল্লী বিদ্যুতের সাবষ্টেশনের কাজ চলছিল। মেইন বিল্ডিংয়ের কাজ শেষে যখন পূর্ব পশ্চিম ও দক্ষিণ সাইডের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছিল। নির্মাণের শেষ পর্যায়ে এসে পূর্ব পাশের সীমানা প্রাচীরের অর্ধেক অংশ ভেঙ্গে পড়ে যায় এবং উভয়পাশের বাকী অংশ গুলো হেলে যায়, যে কোন সময় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চলমান কাজের কোন সাইনবোর্ড ও টানানো নেই এখানে। নির্মাণাধীন পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনের কাজে কত টাকার বরাদ্দ কবে থেকে কাজ শুরু কবে শেষ হবে হেলে যাওয়া ও ভেঙ্গে যাওয়া সীমানা প্রাচীরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং কোন কোম্পানী কাজ করছে এ ব্যাপারে জানতে চাইলে সাইডে দেখাশোনার দ্বায়িত্বে থাকা রনি প্রতিবেদকের কাছে কোন তথ্য দিতে নারাজ। সে বলে আপনারা মেপে নিয়ে নিউজ করুন। এছাড়া বেশি কিছু জানতে চাইলে পল্লী বিদ্যুতের জেলা নির্বাহী প্রকৌশলী ও জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। তখন পল্লী বিদ্যুতের জিএম অখিল কুমার শাহা ও নির্বাহী প্রকৌশলী সাবের হোসেনের সাথে যোগাযোগ করা হলে তারা এ প্রতিবেদককে জানান, আমরা এ বিষয়ে কোন তথ্য দিতে পারব না, আমরা এখন ও কাজ বুঝে পাই নাই। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত প্রতিবেদন পাঠিয়েছি।
এ সময় সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুত সমিতির সদস্য সচিব ও এরিয়া পরিচালক ফরিদুর রহমান ফরিদ ও উপস্থিত ছিলেন। নির্মাণাধীন কাজের সম্পর্কে সাইডে থাকা রনির কাছে সীমানা প্রাচীর ভাঙ্গার বিষয়ে সঠিক কোন তথ্য না পেয়ে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি নিজে কাজ পরিদর্শন করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com