বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

সিলেট বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে!

আমার সুরমা ডটকমস্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৯১ জন। যা গতবছর ছিল ৮০ দশমিক ২৬ শতাংশ।
এ বছর সিলেট বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৩৩ ও ছাত্রীদের ৬৯ দশমিক ৭১ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ১ হাজার ৭১৮ ও ছাত্রী ১ হাজার ৪৭৩ জন।

এ বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেট জেলায় পাসের হার ৭৩ দশমিক ৮০ শতাংশ, হবিগঞ্জে ৭০ দশমিক ৩৪, মৌলভীবাজারে ৬৬ দমমিক ৯৯ ও সুনামগঞ্জে ৬৮ দশমিক ৫৩ শতাংশ।

সিলেট শিক্ষাবোর্ডের অধিনে এবার ১ লাখ ৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৭১০ জন।

রোববার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com