বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

রমজানেও গাছবাড়ীতে বিদ্যুৎ ভোগান্তি কমেনি

জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতাকানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকা সহ কানাইঘাটে এই রমজানেও বিদ্যুৎ ভোগান্তি কমেনি। প্রতিদিন ইফতার, তারাবির আগে-পরে বিদ্যুতের ভেলকিবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। বিদ্যুৎ ভোগান্তি না কমায় সাধারণ গ্রাহকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিটি ইউনিয়নের বিদ্যুতের ভেলকিবাজিতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা।রমজান শুরুর পর পল্লী বিদ্যুতে ঘনঘন লোডশেডিং হচ্ছে। বিশেষ করে গ্রামের লোকজন বলতে গেলে বিদ্যুতই নিয়মিত পাচ্ছেন না। তাছাড়া গাছবাড়ী বড়দেশ , রাজাগঞ্জ এলাকায় এ বিদ্যুৎ ভোগান্তি চরমে পৌঁছেছে। গাছবাড়ী এলাকার এক বাসিন্দা আমার সুরমা ডটকম কে বলেন, রমজানের শুরু থেকেই প্রতিদিন বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। দিনের পাশাপাশি রাতেও লোডশেডিং। অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। গ্রাহকদের অভিযোগ ইফতারের আগে, তারাবির নামাজের সময় এবং সেহরির সময়েও লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছেন তারা। তবে এ বিষয়ে জানতে কানাইঘাট বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কেউ কল রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com