মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
দিরাইয়ে জমিয়তের ইফতার মাহফিলে বক্তারা: গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই

দিরাইয়ে জমিয়তের ইফতার মাহফিলে বক্তারা: গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই

আমার সুরমা ডটকমজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে সোমবার স্থানীয় একটি হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, শায়েখ মাওলানা আজিজুর রহমান, দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুখতার হোসের চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, পৌরসভা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ মিয়া প্রমুখ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌরসভা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক আরকান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবিদুর রহমান, মাওলানা উবায়দুল হক চৌধুরী, মাওলানা নুর আহমদ, সাংবাদিক শামছুল ইসলাম খেজুর, হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মুশাহিদ মিয়া সর্দার, জাকারিয়া হোসেন জুসেফ, মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার দেশে আইনের নামে যা করছে, তা প্রকৃত গণতন্ত্রের পরিপন্থী। তারা দেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছে উল্লেখ করে বক্তারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। পরে উপজেলা জমিয়তের সভাপতির বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com