সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

২০২ মাদ্রাসা বন্ধ ঘোষণা

আমার সুরমা ডটকম২০১৭ ও ২০১৮ সালে কোনো পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়ায় ২০২টি মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইনে পাসওয়ার্ড, মাদ্রাসা কোড নম্বর ও ইআইআইএন নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি বছর থেকে এসব প্রতিষ্ঠান দাখিল স্তরে কোনো শিক্ষা কার্যক্রম চালাতে পারবে না।

এছাড়াও এ বছর দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে না পারায় আরও ৯৬টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারিকৃত আদেশে বলা হয়েছে, বন্ধ ঘোষিত মাদ্রাসাগুলোতে বর্তমানে যেসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণিতে পড়ছে তারা পার্শ্ববর্তী স্বীকৃতিপ্রাপ্ত অন্য মাদরাসা থেকে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবে।

বোর্ড সূত্রে জানা যায়, বন্ধ হওয়া মাদ্রাসাগুলোর মধ্যে বাগেরহাটে চার, বরগুনায় পাঁচ, বরিশালে দুই, ভোলায় ছয়, বগুড়ায় চার, ব্রাহ্মণবাড়িয়ায় এক, চাঁদপুরে এক, চাঁপাইনবাবগঞ্জে দুই, চট্টগ্রামে এক, কুমিল্লায় তিন, দিনাজপুরে ১৯, গাইবান্ধায় ১২, যশোরে পাঁচ, ঝিনাইদহে এক, জয়পুরহাটে দুই, খাগড়াছড়িতে এক, খুলনায় চার, কিশোরগঞ্জে এক, কুড়িগ্রামে এক, কুষ্টিয়ায় তিন, লালমনিরহাটে পাঁচ, মেহেরপুরে এক, ময়মনসিংহে চার, নওগাঁয় এক, নাটোরে ১১, নড়াইলে এক, নেত্রকোনায় এক, নীলফামারীতে তিন, নোয়াখালীতে এক, পাবনায় পাঁচ, পঞ্চগড়ে সাত, পটুয়াখালীতে সাত, রাজবাড়ীতে দুই, রাজশাহীতে ১১, রংপুরে ৯, সাতক্ষীরায় পাঁচ, সিরাজগঞ্জে ১০, সিলেটে এক ও ঠাকুরগাঁওয়ের ২৬টি প্রতিষ্ঠান রয়েছে।

সূত্র: কালেরকণ্ঠ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com