বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকান্ড

জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকান্ড

আমার সুরমা ডটকমসিলেট নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি প্রিন্টিং প্রেসের দোকান ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০লক্ষাধিক টাকা। আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হচ্ছে সুমাইয়া প্রিন্টিং, আর আর প্রিন্টিং ও তাজিম অফসেট প্রেস।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মার্কেটের ক্ষতিগ্রস্থ দোকানিরা জানান, বৃহস্পতিবার রাত দশটার দিকে প্রেসের কাজ করে বন্ধ করে বাসায় যান। শুক্রবার মার্কেট বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠান।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে কাগজসহ অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন নিভাতে দেরি হয়েছে। শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এতে ক্ষয়ক্ষতি প্রায় ৪০ লক্ষাধিক টাকা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com