শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের শাল্লায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. শাহ আলম (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বাহারা ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো. জনাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে শান্তিপুর গ্রামের শাহ আলমের গ্রুপের এক শিশুর সঙ্গে প্রতিপক্ষ একই গ্রামের ইয়াসিন আলীর গ্রুপের এক শিশুর ঝগড়া হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মো. শাহ আলম নামের একজন ঘটনাস্থলেই নিহত হন।
সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হন। তাদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের পর পাঁচজনকে আটক করেছে পুলিশ। শাল্লা থানার ওসি (তদন্ত) মো. জাহিরুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com