সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সু চির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়ার হুমকি সেনাপ্রধানের

সু চির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়ার হুমকি সেনাপ্রধানের

আমার সুরমা ডটকম ডেস্ক:

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে এক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বিপরীতমুখী অবস্থান নেয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং। ওই বৈঠকের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে বলেছে, ক্ষমতাসীন সু চির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়ার হুমকি দিয়েছেন সেনাবাহিনীর এ প্রধান।

চলতি মাসের শুরুর দিকে সু চির পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর উপ-প্রধানের সঙ্গে বৈঠক করেন মিন অং হ্লেইং। তবে সেনাপ্রধানের অভ্যুত্থানের হুমকির ওই খবর ব্যাংকক পোস্টে প্রকাশের পর মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের মহাপরিচালক জেনারেল ইউ জ্য হতেই বলেছেন, বৈঠকে অভ্যুত্থানের হুমকি দেননি মিন অং হ্লেইং।

গত শনিবার (২৩ জুন, ২০১৮) ব্যাংকক পোস্ট ‘মিয়ানমারে সম্ভাব্য সেনা অভ্যুত্থান এড়ালো জাতিসংঘ প্রতিনিধি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ল্যারি জ্যাগানের লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে বৈঠকে রাখাইন পরিস্থিতি নিয়ন্ত্রণ ইস্যুতে সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সেনাপ্রধান মিন অং হ্লেইং। এমনকি তিনি সেনা অভ্যুত্থানেরও হুমকি দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com