বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আমার সুরমা ডটকম:

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (১ জুলাই) রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

তবে বিরূপ আবহাওয়া ও রাতের কারণে বিমানটির প্রকৃত অবস্থান এখনও জানা যায় নি।

যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান জানিয়েছেন, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে পড়ে যায়। বিমানটিতে দুজন পাইলট ছিলেন। এখনও তাদের কোনো খবর পাওয়া যায়নি।

বিমান বাহিনী সূত্র জানিয়েছে, তাদের একটি প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিমানটির খবর এখনও পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে বিমান বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com