মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
দক্ষিণ সুনামগঞ্জে মুদি দোকানে আগুন লেগে নগদ অর্থসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

দক্ষিণ সুনামগঞ্জে মুদি দোকানে আগুন লেগে নগদ অর্থসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

আমার সুরমা ডটকম:
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও বাজারের শাহদামড়ী স্টোরে আগুন লেগে নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও দোকানের মালিক ছয়েফ নুরের কাছ থেকে জানা যায়, বুধবার দিনের বেলায় দোকানের ব্যবসা শেষে প্রতিদিনের ন্যায় রাত ৮টায় দোকান তালা দিয়ে বাড়িতে চলে যান। রাত ২ ঘটিকার সময় বাজার থেকে পাহাড়াদার ফোন করে জানান দোকান ঘর থেকে ধূয়া নির্গত হচ্ছে।
তখন সাথে সাথে ছয়েফ নুর ও তার আত্মীয় স্বজন দৌড়ে এসে দোকান ঘরের তালা খোলে বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও পার্শ্ববর্তী গ্রামবাসীর সহযোগিতায় রাতভর আগুন নিভানোর চেষ্টা করে ব্যার্থ হন। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল ও যাবতীয় দৈনিক ক্রয় বিক্রয়ের হিসাব খাতাপত্র। তবে আগুন লাগার কোন কারণ জানা যায় নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, বীরগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই জিয়াউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com