মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

জামালগঞ্জে মিথ্যা হয়রানী মূলক উদ্দেশ্যে পাল্টা অভিযোগ

aamarsurma.com

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মিথ্যা হয়রানী মূলক উদ্দেশ্যে পাল্টা অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম সোহেল বাদী হয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, আমি ইউপি সদস্য নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সহিত নিজ দায়িত্ব পালন করে আসছি, কিন্তু নির্বাচিত হওয়ার পর থেকে নিকটতম প্রতিদন্ধী আমাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন প্রকার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
গত ৪/৬/১৮ইং তারিখ স্থানীয় দৈনিক পত্রিকায় আলী আজগরগং মিলে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে এবং প্রকল্প আত্মসাতের মিথ্যা অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগপত্রে গ্রামীণ অবকাঠামো সংস্থার (কাবিখা খাদ্য শষ্য) বিশেষ বরাদ্দ ২০১৭-১৮ প্রকল্পের আওতায় সাদেকুল কুরআন মহিলা মাদ্রাসা ভায়া গণস্বাস্থ্য অফিস পর্যন্ত কাজের নামে ৮ মে.টন চাউল উত্তোলন করে কাজ না করে আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত হয়রানী মূলক, সরজমিনে তদন্ত করলে সত্য প্রকাশ পাবে। আমি উক্ত প্রকল্পের ৮ মে.টন চাউল এর মধ্যে ৪ মে.টন চাউল ডিও পাই এবং ডিও গ্রহণ করি। ৪ মে.টন চাউল পেয়ে শত ভাগ কাজ সম্পন্ন করেছি। কিন্তু আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দায়ের করা হয় এবং সরজমিনে তদন্ত পূর্বক মিথ্যা অভিযোগ দায়ের কারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সদয় দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তি আলী আজগরের সাথে মুঠোফোনে যোগযোগ সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com