মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
পূবালী ব্যাংক লিমিটিড দিরাই শাখার স্থানান্তর অনুষ্ঠান

পূবালী ব্যাংক লিমিটিড দিরাই শাখার স্থানান্তর অনুষ্ঠান

মোঃ শামসুল আলম:
আজ ২৯শে জুলাই রবিবার পূবালী ব্যাংক লিমিটিড দিরাই শাখার স্থানান্তর উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশে দিরাই পৌরসভার থানারোডস্থ পয়েন্টের বিদ্যুৎ অফিসের বিপরীতে নতুন শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটিড পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী।
বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটিড দিরাই শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুজিত কুমার মৈত্র, গ্রাহক হায়দর মিয়া, হাজী নূর মিয়া, রমজান চৌধুরী, হাজী মুকুল মিয়া চৌধুরী প্রমুখ।
এ সময় ব্যাংকের সিনিয়র অফিসার অনুধারা দাস, অফিসার মিলন কুমার ধর, রিপন দে, অফিসার হিরন নাগ ও সহকারি জুনিয়র অফিসার অসীম রায় ও সাংবাদিক মোঃ শামসুল আলমসহ ব্যাংকের শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে স্থান পরিবর্তনের ফলে পূবালী ব্যাংক দিরাই শাখা আধুনিক ব্যাংকিংয়ের সকল সুযোগ-সুবিধা জনগণ ভোগ করতে পারবেন। তন্মধ্যে ডেভিট কার্ড, ক্রেডিট কার্ড, বিদেশ থেকে পাঠানো টাকা দ্রুত প্রদান করা, ঠিকাদারদের জন্য ই-জিপি (টেন্ডার) সুবিধা ও ব্যাংক গ্যারান্টি সুবিধা, সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ আরো অন্যান্য সুবিধাদি ইতিমধ্যে গ্রাহকগণ ভোগ করতে পারবেন।
স্বাগত বক্তব্যে শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুজিত কুমার মৈত্র বলেন, ১৯৯৩ সাল থেকে দিরাইয়ে পূবালী ব্যাংক জনগণের মধ্যে বিভিন্ন সেবা প্রদান করে আসছে। তিনি আরো বলেন, বর্তমানে উক্ত ব্যাংকে গ্রাহক সংখ্যা প্রায় ১১ হাজারেরও অধিক, এর ফলে ব্যাংকের গ্রাহকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। আগে আমাদের পরিধি সীমিত থাকায় আমরা গ্রাহকসেবা ঠিকমত দিতে পারছিলাম না, তাই আজকে বড় পরিসরে এ ব্যাংকের শাখা স্থানান্তরের ফলে গ্রাহকসেবা পর্যাপ্ত পরিমানে দিতে সক্ষম হব। পরে দিরাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা হাছান আলীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com