মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
দিরাইয়ে নিরাপদ সড়কের দাবিতে পৌর ছাত্র জমিয়তের মানববন্ধন

দিরাইয়ে নিরাপদ সড়কের দাবিতে পৌর ছাত্র জমিয়তের মানববন্ধন

বিট রিপোর্টার (জমিয়ত) দিরাই সংবাদদাতা:
সুনামগঞ্জের দিরাইয়ে ছাত্র জমিয়ত পৌরসভা শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমআ স্থানীয় থানাপয়েন্টে নিরাপদ সড়কের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ তাহমিদ ও সহসাধারণ সম্পাদক জাকওয়ান আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা খালেদ আহমদ জায়িম, পৌর জমিয়তের সাবেক সহসভাপতি হাফিয লোকমান আহমদ, পৌর জমিয়তের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইমদাদুল হক আরকান, উপজেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা শিহাব উদ্দিন, যুব জমিয়ত দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আবিদুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিয শাব্বির আহমদ সরদার, সহসভাপতি জাবির হুসাইন, সাধারণ সম্পাদক হাসান আহমদ, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ রাজন, সাংগঠনিক সম্পাদক হাফিয জিয়াউল করিমসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সারাদেশের সড়ক এখন এক আতঙ্কের নাম, ভাঙাচোরা রাস্তা আর বেপরোয়া যানবাহনের কারণেই প্রতিদিন দেশের রাস্তায় প্রাণহানি ঘটলেও এর দায়ভার কেউ নিচ্ছেনা। সম্প্রতি ঢাকায় দুই শিক্ষার্থীকে বাসচাপার ঘটনায় চালক এখন পর্যন্ত গ্রেফতার হয়নি, যার ফলে এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে বক্তারা বলেন, গাড়িচালকদের অবশ্যই বৈধ লাইসেন্স দিতে হবে এবং আর যাতে কোন মায়ের বুক খালি না হয়, সেই বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com