শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক স্মরনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে নাজমুল স্মৃতি সংসদের আয়োজনে উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট নাজমুলের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নাজমুলের স্মৃতি রক্ষার্থে তাহার প্রতি সহমর্মিতা জানিয়ে নাজমুল স্মৃতি সংসদকে এক লক্ষ টাকা অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন।
নাজমুল স্মৃতি সংসদের সভাপতি অ্যাড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, অধ্যক্ষ (অব:) পরিমল কন্তি দে, অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা পরিষদ সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, আ্যাড. আব্দুল আজাদ রুমেন, জেলা বিএনপি নেতা নাদের আহমদ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমান, পরিবারের পক্ষে অ্যাড. আমিরুল হক, শিক্ষক জামাল উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, গৌরারং যুব উন্নয়ন সংস্থার সভাপতি তফাজ্জুল হক সুমন প্রমুখ।
উল্লেখ্য, নাজমুল হক সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ১৯৯২ সালের ২১ জুলাই নিজ বাড়ি বড়ঘাট থেকে বিদ্যালয়ে আসার পথে মল্লিকপুর উপজেলা সংলগ্ন রাস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
স্মরন সভা সঞ্চালনায় ছিলেন সোহাগ চৌধুরী। স্মরণ সভায় উপস্থিত ছিলেন কুতুবপুরের বশির উদ্দিন, বড়ঘাট গ্রামের নুরুল আমিন, ছাত্রদল জেলা সভাপতি রায়হান উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com