শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
সুফিয়ান চৌধুরীর জানাযা বৃহস্পতিবার

সুফিয়ান চৌধুরীর জানাযা বৃহস্পতিবার

8692-300x237আমার সুরমা ডটকম : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের জানাযা বৃহস্পতিবার। এর আগে সকাল ১১ টায় তাকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে সর্বস্তরেরর নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য। বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে তার জানাজা শেষে মাজার করবস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এছাড়া সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টায় আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে বলে জানান তিনি। আবদুজ জহির চৌধুরী সুফিয়ান বুধবার বিকেল ৪টায় সাগরদীঘিরপাড়স্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। নি:সন্তান সুফিয়ান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তার বাসায় ভিড় করেন। এসময় অনেকেই প্রিয় নেতার নিথর দেহের পাশে কান্নায় ভেঙে পড়েন। তিনি বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীতে ক্যান্সারে ভূগছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। গত কয়েকদিন থেকে তার অবস্থার অবনতি ঘটছিল। আবদুজ জহির চৌধুরী সুফিয়ান ২০১১ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com