মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
জমিয়তকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে যুব সমাজকেই অগ্রণী ভূমিকাপালন করতে হবে: শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক

জমিয়তকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে যুব সমাজকেই অগ্রণী ভূমিকাপালন করতে হবে: শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক

আমার সুরমা ড্ট্কম:

২৬-০৮-২০১৮ ঈসায়ি রবিবার যুব জমিয়ত বাংলাদেশ রাজাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় “দায়িত্বশীল প্রশিক্ষণ ও মেধা যাচাই শীর্ষক সেমিনার”। বিকাল ৪ ঘটিকায় রাজাগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্সে শাখা সভাপতি হা. মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন চৌধুরীর সঞ্চালনা এবং অর্থ সম্পাদক হাফিজ আব্দুন নুরের তেলাওয়াত মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়।

প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

তিনি বলেন, ভারত উপমহাদেশ থেকে ১৯০ বছরের শাসকগোষ্ঠী ব্রিটিশ বেনিয়াদের বিতাড়নকারী সংগঠন হচ্ছে জমিয়ত। জমিয়তের সূচনা হয়েছে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। বর্তমানেও জমিয়ত স্বাধীনতা রক্ষার সংগ্রামে ব্রত। সুতরাং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের কর্মীদের সজাগ থাকতে হবে। স্বাধীনতার পক্ষের শক্তি জমিয়তকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে যুব সমাজকেই অগ্রণী ভূমিকাপালন করতে হবে।

বিশেষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, রাজাগঞ্জ ইউনিয়ন জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিব আহমদ মাসুম, যুব জমিয়ত সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি জালাল উদ্দিন, হা. মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আতিকুর রাহমান, মাওলানা লোকমান আহমদ, মাওলানা রেজাউল করিম রেজা, মাওলানা তহুরল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলী আবদীন,মাওলানা আব্দুল হালিম জমিয়তি, মাওলানা তাজুল ইসলাম ফাহিম, মাওলানা সুফিয়ান আহমদ, মাওলানা মারুফ সারওয়ার, মাওলানা জাহেদ আহমদ, মাওলানা সালেহ আহমদ, মাওলানা কামাল উদ্দিন, বদর উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com