মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

দিরাইয়ে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, যুবদল-ছাত্রদলের ৭ জন আটক

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে বিএনপির ৪০তম প্রতিষ্টা বার্ষিকীর র‌্যালী থেকে যুবদল-ছাত্রদলের (একাংশের) ৭ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ।

আটকৃতরা হলেন উপজেলা ছাত্রদল একাংশের যুগ্ন আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, ছাত্রদল নেতা রেজু মিয়া, এনামুল মিয়া, সৌরভ মিয়া, যুবদল নেতা তোফায়েল আহমদ, আরজ আলী, শিবির মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে বিএনপির একাংশের নেতাকর্মীরা পৌরশহরের থানা রোডের যুবদলের কার্যালয় থেকে প্রতিষ্টা বার্ষিকীর র‌্যালী বের হয়ে বাজার ব্রীজের পাশে পৌছলে সেখানে পুলিশের সাথে র‌্যালী নিয়ে বাকবিতন্ডা হলে এক পর্যায়ে পুলিশ মারমুখি হলে নেতাকর্মীরা দিকবিদিক ছুটে যান।

এ সময় পুলিশ নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবদল-ছাত্রদলের ৭ জন কর্মীকে আটক করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ৭ জন যুবদল-ছাত্রদল কর্মীর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যালীর নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারায় তাদেরকে আটক করা হয়, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com