মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

এবার ছেলের লাগাম টেনে ধরলেন সৌদি বাদশাহ

আমার সুরমা ডটকম ডেস্ক:

বর্তমান প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্ভট সিদ্ধান্তে বিব্রত সৌদি রাজপরিবার। শুধু যুবরাজ নন, সৌদি বাদশাহও নানা কারণে সমালোচিত হয়েছেন। বিশেষ করে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ভাইয়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজপরিবার ব্যাপক সমালোচিত হয়েছে। তিনি ইয়েমেন যুদ্ধের সঙ্গে রাজপরিবার নয় বরং বাদশাহ ও তার পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত বলে মন্তব্য করেছিলেন। ওই ঘটনার পর সৌদি বাদশাহ ব্যাপক সমালোচনার শিকার হন।

এমন পরিস্থিতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের লাগাম টেনে ধরতে এগিয়ে এসেছেন বাবা। সৌদি বাদশাহ ইতিমধ্যে যুবরাজের একাধিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন। সম্প্রতি যুবরাজের সিদ্ধান্ত বাতিল করে আরামকোর শেয়ার বিক্রির সিদ্ধান্ত স্থগিত করেছেন সৌদি বাদশাহ।

এছাড়া ফিলিস্তিন ইস্যুতে যুবরাজ সালমানের মার্কিন পক্ষপাতের গ্রহণ করছেন না বাদশাহ। বাদশাহ সালমান নিশ্চিত করেছেন, ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়ে সৌদিআরব তাদের পাশে থাকবে।

এদিকে যুবরাজ সিদ্ধান্তে হস্তক্ষেপের কারণে বাদশাহ ও যুবরাজের মধ্যেও মতপার্থক্য দেখা দিয়েছে বলে জানা গেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com