বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ৫২ কোটি টাকার প্রকল্প

নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ৫২ কোটি টাকার প্রকল্প

আমার সুরমা ডটকম:

সিলেট সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানের জন্য ৫২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়েছেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিদ্যমান সমস্যার সমাধানের সরকার ও সিটি কর্পোরেশন চেষ্টা করছে। এজন্য ৫২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

তিনি এও বলেন, ‘বিদেশে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদে রূপান্তর করা হচ্ছে। আমাদেরও সুষ্ঠু ব্যবস্থাপনা ও জনসচেতনতার মাধ্যমেই তা সম্পদে রূপান্তর করা সম্ভব হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় বর্জ্য অপসারণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আযোজনে নাগরিক সমাজ ও রাজনৈতিক ফেলোদেরকে নিয়ে মতবিনিময় ও পর্যালেচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক এম আহমদ আলী।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল ও সিলেট মহানগর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ সারোয়ারের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ।
উন্মুক্ত আলোচনায় বক্তারা নগরীর পরিবেশ রক্ষার স্বার্থে যততত্র ময়লা-আবর্জনা না ফেলা, লালমাটিয়ায় সিসিকের ডাম্পিং গ্রাউন্ডের চারদিকে পাকা দেয়াল নির্মাণের প্রতি জোর দেন।

সভায় বিশেষ আলোচক ছিলেন সিসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, সিলেট জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি। বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনালের ডেপুটি কো-অর্ডিনেটর রাহিমা বেগম, পরিবেশ গবেষক আব্দুল হাই আজাদ বাবলা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, জেলা যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com