সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সৌদিতে আইএসের ৪৩১ সদস্য গ্রেফতার

সৌদিতে আইএসের ৪৩১ সদস্য গ্রেফতার

আমার সুরমা ডটকম ডেস্ক :

সৌদি আরবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সন্দেহভাজন (আইএস) ৪৩১ সদস্য গ্রেফতার হয়েছে। সৌদির আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী শনিবার তাদের গ্রেফতার করে। বিবিসি ও আলজাজিরা অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। সৌদি পুলিশ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী ও মসজিদে হামলা চালানোর পরিকল্পনা করছিল এসব জঙ্গিরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার হওয়া সন্দেহভাজন এসব জঙ্গির অধিকাংশ সৌদি আরবের নাগরিক। তবে এদের মধ্যে সিরিয়া, ইয়েমেনসহ ছয়টি দেশের নাগরিক রয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী জোটের বিমান হামলায় অন্তর্ভুক্ত রয়েছে সৌদি আরব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা প্রতি শুক্রবার নিরাপত্তাকর্মীদের গুপ্তহত্যার পাশাপাশি মসজিদে হামলার পরিকল্পনা করছিল। একটি কূটনৈতিক মিশন, নিরাপত্তা বাহিনী ও সরকারি ভবন ও স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল তাদের। এপ্রিলে সৌদি আরব এমন একটি হামলা পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে ৯৩ জঙ্গিকে গ্রেফতার করে। ওই সময় জঙ্গিরা রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালানোর পরিকল্পনা করেছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com