রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

বোয়িং বিমান উপহার দিলেন শেখ তামিম

আমার সুরমা ডটকম ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানকে কাতারের আমির একটি বোয়িং ৭৪৭-৮ বিমান উপহার দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদপত্র।

ডেইলি ইয়েনি সাফাক পত্রিকা জানায়, প্রায় ৩৬৭ মিলিয়ন ডলার মূল্যের উড়োজাহাজটি ফ্রান্স থেকে ইস্তাম্বুলের সাহিবা গকচেন বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে।

বিশেষভাবে সজ্জিত বিমানটিতে বিশাল পরিসরের স্টেটরুম (অভ্যর্থনা কক্ষ), লাউঞ্জ, বোর্ডরুম, প্রথম শ্রেণীর বসার জায়গা এবং নিজস্ব হাসপাতাল রয়েছে। এটাতে ৭৬ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্যসহ ৯৪ জন আরোহী পরিবহনের জন্য নকশা করা হয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির উপহার দেয়া বিমানটিতে প্যানাসনিকের তৈরি শক্তিশালী এন্টারটেইনমেন্ট সিস্টেম, ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থাও আছে।

বোয়িং ৭৪৭-৮ বিমানটি আগে কাতার আমিরি ফ্লাইটের অংশ ছিল। ব্যক্তিগত এই ভিআইপি এয়ারলাইনের বিমানগুলো কেবল কাতারের রাজপরিবারের সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com