সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
জমিয়তের মতবিনিময় সভায় মির্জা ফখরুল: সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দিতে হবে

জমিয়তের মতবিনিময় সভায় মির্জা ফখরুল: সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দিতে হবে

আমার সুরমা ডটকম:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ সরকারের অধিনে কোন নির্বাচন জনগন মেনে নিবেনা। বেগম খালেদা জিয়াসহ মিথ্যামামলায় যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে সকলকে আগে মুক্তি দিতে হবে। সংসদ ভেঙ্গেদিয়ে নির্বাচন দিতে হবে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আযোজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবাচন এবং বতমান রাজনৈতিক পরিস্হিতির উপর অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা নুর হুসাইন কাসেমী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পাটির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লেবার পাটির চেযারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমদ মনি, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জাগপার মহাসচিব খন্দকার লুৎফুর রহমান, এনপিপির সাধারন সম্পাদক ফরীদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিসের মহাসচিব ডঃ আহমদ আব্দুল কাদের, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আহসান হাবিব লিংকন প্রমুখ।

সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল হাবিব, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, অর্থসম্পাদক মুফতি জাকির হুসাইন কাসেমী, মাওলানা জিয়াউল হক কাসেমী, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আফযাল হুসাইন রাহমানী, মাওলানা আব্দুল গাফ্ফার ছয়গরী, মাওলানা আব্দুল জলীল ইউসুফী, আলহাজ্ব শামসুদ্দীন।

এছাড়া যুব ও ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম মাওলা, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী, মুফতি আল আমীন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের সভাপতি এম সাইফুর রহমান, সহসভাপতি চৌধুরী নাসির আহমদ, আব্দুল ওয়াহহাব হামিদী, সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা, জমিয়ত নেতা মাওলানা সালেহ আহমদ শাহবাগী, গোলাম আম্বিয়া কয়েস, আব্দুল হামিদ খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com