বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দক্ষিণ সুনামগঞ্জ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার: মর্গে প্রেরণ

দক্ষিণ সুনামগঞ্জ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার: মর্গে প্রেরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়েনর গাজীনগর- আসামমুড়া গ্রামের মধ্যবর্তী স্থানে কালনী নদীতে এক অজ্ঞাতনামা যুবক (২৬) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১ ঘটিকার সময় স্থানীয় লোকজন গাজীনগর গ্রামের বড় মসজিদের পাশ দিয়া রাস্তায় চলাচলের সময় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পায়। তাৎক্ষণিক এলাকায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীর পাড়ে এসে ভীড় করতে থাকে। স্থানীয় লোকজন দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী,এসআই অভিজিৎ সিংহ,এসআই ইমতিয়াজ সরকার সহ সঙ্গীয় থানা পুলিশের লোকজন ঘটনাস্থলে গিয়ে পানি থেকে ভাসমান লাশ উদ্ধার করেন। এসআই অভিজিৎ সিংহ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তাৎক্ষণিক লাশের কোন পরিচয় পাওয়া যায় নাই।
পাথারিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. হাবিবুর রহমান জানান, লাশ ভেসে উঠেছে খবর পেয়ে আমি গিয়ে দেখি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ নদীতে ভাসছে। পরে আমি পুলিশকে খবর দেই।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com