সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

দোয়ারাবাজার সদরে বজ্রপাতে নিহত ১

amarsurma.com

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত হুছন আলীর পুত্র উমর আলী (৫০) বজ্রপাতে নিহত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৬ টার সময় সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের পাশে কনচখাই হাওরে জাল দিয়ে মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হলে হাওরে নৌকার মাঝে উমর আলী নিহত হয়।
পরে লোক মারফত খবর পেয়ে তার স্বজনরা হাওর থেকে তার লাশ উদ্ধার করে তার নিজ বাড়ি রায়নগরে নিয়ে আসে। বজ্রপাতে মৃত উমর আলীর ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিকালে রায়নগর গ্রামের সামাজিক করবস্থানে মৃত উমর আলীর লাশের দাফন সম্পন্ন হয়।
মৃত উমর আলীর স্ত্রী বলেন, আমাদের পরিবারটা খুবই দরিদ্রতার মধ্যে চলছে। আমার ৩ সন্তান নিয়ে আমি অসহায় হয়ে পড়ছি। রুজি রোজগারের কেউ নেই, আমার স্বামীই ছিল একমাত্র উপার্জনের ব্যাক্তি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি সহযোগিতা পেলে আমার ছেলে মেয়েকে নিয়ে বাচতে পারব।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বজ্রপাতে নিহতের খবর নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com