সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাস খাঁদে পড়ে ২০ যাত্রী আহত

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাস খাঁদে পড়ে ২০ যাত্রী আহত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

দক্ষিণ সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কের উত্তর গাজীনগর বড় মসজিদের সামনের মোড়ে সড়ক দূর্ঘটনায় বাস খাঁদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাই গাড়ী যাত্রীবাহী একটি বাস উত্তর গাজীনগর বড় মসজিদের সামনের মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ^বর্তী খাঁদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।
পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক মো. হাবিবুর রহমান হাবিব জানান, বাসটি দ্রুতগতিতে চালিয়ে আসছিল। অনেক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজনদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com