শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
সুনামগঞ্জে লেগুনা-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জে লেগুনা-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের সদর উপজেলার বেতগঞ্জ বাজার সড়কে লেগুনার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাদ মিয়া নামের এক যুবক মারা গেছেন। রিপন নামের আরেক যুবক আহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজাদ ও রিপন মোটর সাইকেলযোগে সুনামগঞ্জ শহরের  দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আজাদ ও রিপন। স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আজাদকে মৃত ঘোষণা করেন।

পরে গুরুতর আহত রিপনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com