বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):

‘নাগরিক চেতনাবোধে উদ্বুদ্ধ তরুণরাই গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভবিষ্যত কারিগর’ শ্লোগানকে সামনে রেখে মানসম্মত শিক্ষার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়েই তরুণদের গণতান্ত্রিক চেতনাবোধ সৃষ্টিসহ আগামী নাগরিক হিসেবে তাদের গড়ে তুলা সম্ভব। আর এ তরুণদের সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়ার অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটি সরকারী কলেজে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সুজন-সুশসনের জন্য নাগরিক তাহিরপুর উপজেলা কমিটি ও হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এ অনুষ্ঠিানের আয়োজন করে। রাজনীতি, গণতন্ত্র ও সংবিধান বিষয়ে ছাত্র ছাত্রীদেরম মধ্যে ৫০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় বিজয়ীরা হলেন শারমিন সুলতানা, মর্জিনা বেগম, ছয়ফুল ইসলাম, নজির হোসেন, মোজাহিদ ইসলাম, নিরব আহমদ, হ্যাপি, হাফসা আল-আনসারিয়া, কবির হোসেন, শাকরিয়া মিয়া।
পরীক্ষা শেষে কলেজের অধ্যক্ষ মো. জোনাব আলীর সভাপতিত্বে ও সুজন সিলেট আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ূকারী দিলিপ কুমার সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম আতাহার, সুজন তাহিরপুর কমিটির সভাপতি সায়েদুল কিবরিয়া, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সায়িদ, প্রমূখ। শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com