সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
বড় ভাইয়ের ধাওয়া খেয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

বড় ভাইয়ের ধাওয়া খেয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

আমার সুরমা ডটকম:

বড় ভাইয়ের ধাওয়া খেয়ে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে মারা যাওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সুমন আহমদ (২৭)। তিনি সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সুরমা নদীতে নিখোঁজ হন সুমন। বিকেল সোয়া পাঁচটার দিকে ফায়ার ব্রিগেডের ডুবুরিদল নদীতে তল্লাশি চালিয়ে সুমনের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হোসেন জানান, বড় ভাই আব্দুল করিম ও সুমন বিকেলে ঝগড়ায় লিপ্ত হন। এ সময় আব্দুল করিম তার ছোট ভাই সুমনকে ধাওয়া দিলেে সে বাড়ির পাশে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগ এর উপ-পরিচালক তনয় বিশ্বাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি আজাদ সুরমা নদীতে সুমনের সন্ধানে নামেন। প্রায় ঘণ্টাখানেক পর ডুবুরি আজাদ নিখোঁজ সুমনের লাশের সন্ধান পান।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম সুরমা নদী থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com