বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ইন্তেকাল: জানাজা আজ

প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ইন্তেকাল: জানাজা আজ

আমার সুরমা ডটকম:

সিলেটের বিশিষ্ট আলেম, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে নগরীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মাওলানা হাবীবুর রহমান নানা কারনে দেশে বিদেশে আলোচিত এক ব্যক্তি ছিলেন। বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতীয় প্রায় সব ইস্যুতেই আলোচনার তালিকায় ছিলো তাঁর নাম।
বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নির্যাতের বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার।

মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

প্রিন্সিপাল হাবীবুর রহমানের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ঘনশ্যাম গ্রামে।
কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা শাহ মমশাদ আহমদ জানান, প্রিন্সিপাল হাবীব হার্টের সমস্যা ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ভারত চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার তিনি দেশে ফেরেন। অবস্থার উন্নতি হওয়ায় গত বুধবার ও বৃহস্পতিবার তিনি যথারীতি মাদ্রাসায়ও আসা-যাওয়া করেন।

বৃহস্পতিবার রাত ১২টায় তার শারীরিক অবস্থার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যু সংবাদ শুনে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াসহ তার বিপুল সংখ্যক ছাত্র ও দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com