শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম এরদোয়ান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম এরদোয়ান

আমার সুরমা ডটকম ডেস্ক:

সম্প্রতি প্রকাশিত এক র‌্যাকিংয়ে দেখা গেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় সবার উপরে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টার তাদের ২০১৯ সালের প্রকাশিত সংস্করণে বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের আগস্টে তুরস্কের প্রথম জনপ্রিয় প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। এরপর ২০১৮ সালের নির্বাচনেও ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি। এরদোয়ান ক্ষমতায় থাকার সময় তুরস্কে নজিরবিহীন অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংবিধান সংস্কার এবং বিশ্ব পরাশক্তি হিসেবে পুনরায় আবির্ভূত হয়েছে তুরস্ক।

রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টারের প্রকাশিত ২০১৬ ও ২০১৭ সালের তালিকায় ৮ম অবস্থানে ছিলেন এরদোয়ান। এরপর গত বছরে তিন ধাপ এগিয়ে ৫ম স্থানে চলে আসেন তিনি।

এছাড়াও এ বছরের প্রভাবশালী মুসলিম তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তৃতীয় স্থানে আছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টার এই তালিকা প্রকাশ করে আসছে। চলতি মাসে দশম বারের মত বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের এ তালিকা প্রকাশ করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com