বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সিলেটে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা, উদ্বোধনে দুই মন্ত্রী

সিলেটে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা, উদ্বোধনে দুই মন্ত্রী

আমার সুরমা ডটকম:

সিলেটে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৪তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা। সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী এই মেলা চলবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং উদ্বোধক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং মণিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। সাত বছর পর চেম্বারের উদ্যোগে এই মেলা হচ্ছে।
শুক্রবার বিকাল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, বিশেষ অতিথি থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com