বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জে দিনব্যাপী ৫ শতাধিক নারী পূরুষ হতদরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
সোমবার সকাল ১০টায় ভার্ড চক্ষু হাসপাতালের আয়োজনে ও ডাচবাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার সহযোগিতায় পৌরসভার কনফারেন্স রুমে এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাচবাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামীর সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানাজার মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নাদের বখত।
এছাড়াও বক্তব্য রাখেন ভার্ড চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল, ডাঃ আনিসুর রহমান, ডাঃ সজল তালুকদার প্রমুখ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, হাওরের জেলা সুনামগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলা শহরে ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করার ফলে এ জেলার ২৫ লাখ জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা অনেকাংশে নিশ্চিত হবে। তবে ভার্ড ও ডাচবাংলা ব্যাংক প্রতিবছর এ জেলার হতদরিদ্র মানুষজনকে যেভাবে বিনামূল্যে চক্ষুসেবা দিয়ে যাচ্ছেন তা সত্যি একটি মহতি উদ্যোগ। এর ফলে উপকৃত হচ্ছে এ জেলার মানুষজন। এ ধারা অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com