বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

দিরাইয়ে হত্যা মামলায় আটক ২০

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
দিরাইয়ে এরশাদ হত্যা মামলার ঘটনায় প্রতিপক্ষের ২০ জনকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। মঙ্গলবার আটক কৃতদেরকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গ্রামের আলী আকাব্বরের ছেলে মোঃ মতিউর রহমান বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১০, তারিখ ঃ ৩০/১০/২০১৮ ইং।
থানা সূত্রে জানা যায়, সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলে এরশাদ (২৮) নামের একব্যক্তি নিহত ও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দিরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন গ্রামের মৃত হাছন আলীর ছেলে আবুল কালাম (৫৫), তার ছেলে রিয়াজ উদ্দিন (৩৫), ফয়েজ মিয়া (৩২), মোস্তাক মিয়া (২৭), কিবরিয়া মিয়া (২৩), জামাল উদ্দিনের ছেলে সাদিক মিয়া (৪৫), মৃত মনফর আলীর ছেলে ইউসুফ আলী (৩৫) ও উসমান আলী (৪৫), মৃত শহর আলীর ছেলে মস্তফা আলী (৫০), তার ছেলে সুজাত আলী (২৭), আব্বাস আলীর ছেলে শাহিদুর রহমান (৩২) ও আতাবুর (৩৫), খুরশিদ আলীর ছেলে আমির হোসেন (২৫), মজিবুর রহমানের ছেলে জহির ইসলাম (২৬), মৃত হাজী আব্দুল হামিদের ছেলে জয়নাল (৩৮) ও মঈন উদ্দিন (৩২), মৃত হাজী হাছন আলীর ছেলে ইদ্রিস আলী (৫৫), বাচন মিয়ার ছেলে আল আমিন (২৫), মৃত জালু মিয়ার ছেলে খুরশিদ আলী (৫৫), মৃত হাজী সুন্দর আলীর ছেলে আলাল উদ্দিন গতু (৫০)।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com