শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

কমিউনিটি ‘পুলিশিং ডে’ চলাকালেই মাতলামী!

Amar surma logo

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে থানার আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ চলাকালেই অনুষ্ঠান স্থলের অদুরে মাতলামী করার অপরাধে সজল বর্মন (৩২) নামে এক মাদকসেবীকে পুলিশ গ্রেফতার করেছে। পরবর্তীতে ওই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূর্ণেন্দু দেব তার কার্যালয়ে আদালত বসিয়ে ওই রায় প্রদান করেন। মাদকাসক্ত সজল উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের কানাই বর্মনের ছেলে।
থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদ চত্বরে রবিবার রাতে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান স্থলের কয়েক’শ গজ অদুরে সদর বাজারে রাত ৮টার দিকে সজল বর্মণ মাদকসেবন করে বেসামাল হয়ে সাধারন লোকজনকে উওপ্ত করতে থাকেন। বাজারবাসী খবর দিলে রাতেই মাদক সেবনরত অবস্থায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা ও ভ্রাম্যমাণ আদালতে ওই মাদকসেবীকে জরিমানার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com