শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার: নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা

বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার: নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা

আমার সুরমা ডটকম:

সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করে দিয়ে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। বুধবার দুপুরে মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু স্থান স্বল্পতার কারণে মনোনয়নপ্রত্যাশীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান। বেলা ১১টার দিকে সাক্ষাৎকার শুরু হয়।

এর আগে দলটির নেতারা জানান, মনোনয়ন ফরম কেনা সবাই গণভবনে গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখানেই প্রধানমন্ত্রী মূলত তাদের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, তফসিল ঘোষণার পর টানা চার দিন মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। চার দিনে বিক্রি হয়েছে চার হাজার ২৩টি মনোনয়ন ফরম। সব মিলিয়ে ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com