মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে
সিলেটে ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ

সিলেটে ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ

আমার সুরমা ডটকম:

পাঁচ আসামী আদালতে হাজির না হওয়ায় আবারো পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। পরে আদালত আগামী ৭ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম স্বাক্ষ্যগ্রহণের নতুন এই তারিখ ধার্য করেন।
ট্রাইব্যুনালের পিঁপিঁ অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, কিবরিয়া হত্যা মামলার আসামী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ ৯ আসামী বৃহস্পতিবার আদালতে হাজির হন। কিন্তু কারান্তরীণ আসামী লূৎফুজ্জামান বাবর এবং জামিনে থাকা আসামী আবদুল কাইয়ূম, জয়নাল আবেদীন ও মুমিনুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন। এমতাবস্থায় সকল আসামী আদালতে হাজির না হওয়ায় বিচারক স্বাক্ষ্যগ্রহণ থেকে বিরত থেকে নতুন তারিখ ধার্য করেন। আলোচিত এই মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৪৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়াসহ ৫ জন, আহত হন অন্তত ৪৫ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com